পশু জবাইয়ের সময় পশুকে কোন দিকে ফিরিয়ে জবাই করতে হবে?
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
পশু জবাইয়ের নিয়ম।
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের দেশে পশ্চিম দিকে ফিরে পশুর মাথা দক্ষিণ দিকে রেখে পশু জবাই করা হয়। হাস, মুরগী, কবুতরের বাচ্চা, গরু, মহিষ, উট, ছাগল ও দুম্বা জবাই করার ক্ষেত্রে এ পশুগুলোকে কোনদিকে ফিরিয়ে জবাই করতে হবে। তা হোক বাড়িতে, দোকানে কিংবা বাজারে। অনেক সময় দেখা যায়, দোকানে কিংবা বাজারে মুরগী জবাইয়ের সময় দোকানদার বিভিন্ন দিকে ফিরে পশু জবাই করে। এ সম্পর্কে ইসলামের বিধান কী?
পশু জবাই করার সময় কেবলার দিকে মুখ করে জবাই করতে হবে। এটি সুন্নতে মুয়াক্কাদা। কোনো ওজর ছাড়া এর উল্টো করা খেলাফে সুন্নত।
তবে যদি কেউ অন্য দিকে ফিরিয়েও জবাই করে তবে জবাই শুদ্ধ হয়ে যাবে।
وفى رد المحتار-(و) كره (ترك التوجه إلى القبلة) لمخالفة السنة اى المؤكدة لأنه توارثه الناس فيكره تركه بلا عذر (الفتاوى الشامية-9/427)
তবে ‘রদদুল মুহতার’-এ বলা হয়েছে— ‘(এবং) কিবলার দিকে মুখ করা পরিত্যাগ করা মাকরূহ (অপছন্দনীয়), কারণ এতে সুন্নাহর (অর্থাৎ মুয়াক্কাদা সুন্নাহর) বিরোধিতা হয়। কেননা মানুষের মধ্যে এটি ধারাবাহিকভাবে প্রচলিত রয়েছে; তাই কোনো ওজর (যৌক্তিক কারণ) ছাড়া তা ত্যাগ করা মাকরূহ।’ (আল-ফাতাওয়া আশ-শামিয়্যাহ, ৯/৪২৭)
وفى الفتاوى الهندية- واذا ذبحها بغير توجه القبلة حلت ولكن يكره (الفتاوى الهندية -5/288)
‘আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ’-এ বলা হয়েছে—
‘যদি কেবলার দিকে মুখ না করে পশু জবাই করা হয়, তবে তা হালাল হবে; তবে এটি মাকরূহ (অপছন্দনীয়)।’ (আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, ৫/২৮৮)
প্রামান্য গ্রন্থাবলী— ফাতওয়ায়ে শামী-৯/৪২৭, ফাতওয়ায়ে আলমগীরী-৫/২৮৭-২৮৮, খোলাসাতুল ফাতওয়া-৩/৩০৮, বাদায়েউস সানায়ে’-৪/১৮৯

