Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

পানি-বিদ্যুৎ বিল না দিলে বা কমিয়ে দিলে কি গুনাহ হবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

পানি-বিদ্যুৎ বিল না দিলে বা কমিয়ে দিলে কি গুনাহ হবে?

ফাইল ছবি

Advertisement

এক প্রশ্নকারী জিজ্ঞেস করেন, ওয়াসার পানি (সরকারি পানি) আমরা ব্যবহার করি।  এই পানির বিল যদি না দেওয়া হয়, তাহলে কি কোনো গুনাহ হবে? আমাদের বাসায় যে লোক বিলের কাগজ দিতে আসে, আমরা তাকে কিছু টাকা দিয়ে বিলটা কমিয়ে দিতে বলি। সে ১ হাজার টাকার বিল ২০০ টাকা করে দেয়। এটা কি জায়েজ হবে? বিদ্যুৎ বিলসহ এগুলো না দিলে কি কোনো গুনাহ হয়?

উত্তর

বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার পানি রাষ্ট্রীয় সম্পদ। এসব রাষ্ট্রীয় সম্পদ যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন নিয়ে যেমন ব্যবহার করা জরুরি, তেমনি ব্যবহারের পর এর নির্ধারিত পূর্ণ বিল পরিশোধ করাও জরুরি। এসব সুবিধা গ্রহণের পর যে বিল গ্রাহকের ওপর আরোপিত হয়, তা না দেওয়া বা কিছু দেওয়া আর কিছু না দেওয়া, অন্যের সম্পদ আত্মসাতের শামিল। এটি কবিরা গুনাহ। এটি কারও ব্যক্তিগত সম্পদ আত্মসাতের মতোই ভয়াবহ।

আর এ কাজ করতে গিয়ে ঘুস প্রদান করা আরেকটি স্বতন্ত্র কবিরা গুনাহ। তাই অতীতে এমন কিছু করে থাকলে সংশ্লিষ্ট বিভাগে পাওনা বিল পরিশোধ করে দিতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তেগফার করতে হবে।

—সহীহ বুখারী, হাদীস ৩১১৮; কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ, বর্ণনা ৬৬৫; ফাতহুল বারী ৬/২৫৩; আদ্দুররুল মুখতার ৪/২৮৩

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম