Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

নুসরাতের বাড়িতে আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্ত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে: এমপি আব্দুল গফুর

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্ত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে: এমপি আব্দুল গফুর

সংগৃহীত ছবি

Advertisement

সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পোড়ানোর ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘শর্টসার্কিট’ বলে অভিহিত করায় তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ-সদস্য আব্দুল গফুর। শুক্রবার বিরোধীদলীয় সংসদীয় টিম কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শনের পর এক বিৃবতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন আব্দুল গফুর। একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ এমন নিরাপত্তাহীনতায় ভুগবে তা কখনো কল্পনা করা যায়নি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডসহ সরকারি দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসররা দেশজুড়ে তাণ্ডব চালালেও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ ও কথাবার্তায় দেশবাসী আজ চরম উদ্বিগ্ন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাকে ‘শর্টসার্কিট’ বলে অভিহিত করেছেন। তার এমন আগাম মন্তব্যের পর তদন্ত কমিটি কতটা নিরপেক্ষ ও যথাযথ প্রতিবেদন দিতে পারবে, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলে যে দাবি করেছেন, দৌলতপুরের বাগোয়ান গ্রামের ওই বাড়িটি সরেজমিন পরিদর্শনের তথ্যের ভিত্তিতে তা সম্পূর্ণ নাকচ করে দেন আব্দুল গফুর। তিনি উল্লেখ করেন, বাড়িতে পরিত্যক্ত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। বরং সেখানে বসবাসের উপযোগী নতুন লেপ, তোশক, কাঁথা ও বালিশ এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। অগ্নিকাণ্ডে সেখানে দুটি ছাগল মারা গেছে এবং চাল-ডালসহ রান্নাবান্নার সব ধরনের সরঞ্জামও বিদ্যমান ছিল। বাস্তব অবস্থা না দেখেই স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বাড়িটিকে পরিত্যক্ত বললেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ-সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা. মাহমুদা মিতু।

রাজশাহীতে এনসিপির মশাল মিছিল : রাজশাহী ব্যুরো জানায়, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগর ও জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মশাল মিছিলটি নগরীর মহানগর এনসিপির কার্যালয় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সমাবেশে আরও বক্তব্য দেন-রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস।

বিরলে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল : বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দেশে চলমান নিষিদ্ধ লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা এবং তাবাসসুমের বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিরল উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা কার্যালয় থেকে মিছিল বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে বক্তব্য রাখেন এনসিপি বিরল উপজেলা শাখার আহ্বায়ক আরাফাত আলী আপেল, সদস্য সচিব সবুজ রানা, জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ এবং যুগ্ম সদস্য সচিব আরশাদ হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

এমপি নুসরাতের বাড়িতে আগুন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাতের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

নুসরাতের বাড়িতে আগুন দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

আরও পড়ুন

জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা ফের ভুলের ফাঁদে আ.লীগ

ফের ভুলের ফাঁদে আ.লীগ

বিশ্লেষকদের মত ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

বিবিসি বাংলার প্রতিবেদন হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

গার্ডিয়ানের প্রতিবেদন অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম