Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

জ্ঞান অর্জনকে কেন গুরুত্ব দেয় ইসলাম

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

জ্ঞান অর্জনকে কেন গুরুত্ব দেয় ইসলাম

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামের দৃষ্টিতে জীবন শুধু ভোগের জন্য নয় বরং শেখার জন্য। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা ও শিক্ষার জন্য। প্রতিটি সুখ আমাদের শোকর করতে শেখায়, আর প্রতিটি দুঃখ আমাদের সবর করতে শেখায়। কুরআন ও হাদিসে বারবার চিন্তা-ভাবনা করার কথা বলা হয়েছে, যাতে মানুষ তার জীবনের ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়।

একজন মুমিনের জীবন কখনো থেমে থাকে না—সে প্রতিদিন নিজেকে সংশোধন করে, নিজের ভুল থেকে শেখে এবং আল্লাহর দিকে বারবার ফিরে যায়। তাই বলা যায়, জীবন হলো এমন এক শিক্ষা, যা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বুদ্ধিমান সেই ব্যক্তি, যে জীবনের প্রতিটি পরিস্থিতিকে আল্লাহর পক্ষ থেকে আসা শিক্ষা হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন—

১. জীবন একটি পরীক্ষা ও শিক্ষা

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

‘তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন—কে আমলে উত্তম।’ (সুরা আল-মুলক: আয়াত ২)

এই আয়াত সুস্পষ্ট করে বলে দেয় যে, জীবন কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত পরীক্ষা ও শিক্ষার ক্ষেত্র।

আরেক জায়গায় আল্লাহ বলেন—

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

‘মানুষ কি মনে করে যে, তারা ‘আমরা ইমান এনেছি’ বললেই ছেড়ে দেওয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?’ (সুরা আল-আনকাবূত: আয়াত ২)

এ আয়াত থেকে বুঝা যায় যে, মানুষের জীবন কেবল খাওয়া-দাওয়া, কাজ-কর্ম বা ভোগের জন্য নয়; বরং ইসলাম অনুযায়ী জীবন হলো একটি ধারাবাহিক শিক্ষা ও পরীক্ষা। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা পরিস্থিতির মধ্য দিয়ে যায়, আর প্রতিটি পরিস্থিতির মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো শিক্ষা।

২. সুখ ও দুঃখ—উভয়ই শিক্ষার মাধ্যম

জীবনের প্রতিটি মুহূর্তই একজন মুমিনের জন্য শিক্ষণীয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

عَجَبٌ لِلْمُؤْمِنِ: إِنْ أَصَابَهُ خَيْرٌ حمد الله وَشَكَرَ وَإِنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ حَمِدَ اللَّهَ وَصَبَرَ فالمؤمن يُؤْجَرُ فِي كُلِّ أَمْرِهِ

‘মু’মিনের কাজ বড় বিস্ময়কর। সে সুখের সময় যেমন আল্লাহর প্রশংসা ও শুকর করে, আবার বিপদেও তেমনি আল্লাহর প্রশংসা ও ধৈর্যধারণ করে। মু’মিনকে প্রতিটি কাজের জন্যই প্রতিদান দেওয়া হয়।’ (মিশকাত ১৭৩৩)

৩. চিন্তা-ভাবনা ও আত্মসমালোচনার শিক্ষা

জীবন মানে নিজেকে প্রতিদিন মূল্যায়ন করা। আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ

‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের দেখা উচিত— সে আগামী দিনের জন্য কী পাঠিয়েছে।’ (সুরা আল-হাশর: আয়াত ১৮)

৪. শিক্ষা অর্জন ইসলামের মূল দাবি

শেখা ও বোঝার প্রক্রিয়ার মধ্যেই একজন মুমিনের জীবনে চলমান থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’ (বুখারি ৭৩১২, মুসলিম ১০৩৭, মিশকাত ২০০)

৫. ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি

> ইমাম হাসান আল-বসরী (রহ.) বলেছেন— ‘দুনিয়া হলো কাজ করার জায়গা, হিসাব হবে আখেরাতে; তাই এখানকার প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ।’

> হজরত ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন— ‘মানুষের ওপর যে বিপদ আসে, তা হয় তাকে শুদ্ধ করার জন্য, নয়তো তাকে শিক্ষা দেওয়ার জন্য।’

> হজরত ইমাম গাজ্জালি (রহ.) তার লেখায় বারবার উল্লেখ করেছেন— ‘জীবন এমন এক মাদরাসা, যেখানে আল্লাহ নিজেই শিক্ষক, আর ঘটনা ও অভিজ্ঞতা হলো পাঠ্যবই।’

ইসলামের দৃষ্টিতে জীবন কখনো অর্থহীন নয়। প্রতিটি সুখ, দুঃখ, সফলতা ও ব্যর্থতার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো না কোনো শিক্ষা রেখেছেন। একজন সচেতন মুমিন সেই ব্যক্তি, যে জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহর আরও নিকটবর্তী করে। সুতরাং বলা যায়, জীবন হলো এমন এক শিক্ষা, যা মৃত্যু পর্যন্ত শেষ হয় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

আরও পড়ুন

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম